কভারে কোন সে শ্রেয়সী?

কভারে কোন সে শ্রেয়সী?  

Written by : Shakil Hasan Joy

Date: 29 March 2020

আরও একটি নতুন দিনের সূচনা, যেখানে সে নেই। আজ কেন যেন গেইম খেলারও মুড নেই। পার্টনারদেরকে 'খেলব না বলে গেম থেকে বের হয়ে আসলাম। তারপর ফ্রিল্যান্সিং এর দিকে একটু মনোযোগ দিলাম। রাত যত গভীর হচ্ছিলো, তার কথা যেন তত বেশি মনে পড়তে লাগল। কখন যে ভোর ৪ টা বেজে গেছে খেয়ালই করিনি। চোখ বন্ধ করা মাত্র তার কথা মনে পড়ছিলো৷ কারণ ঠিক এই সময়টাতেই তার সাথে আমার লাস্ট কথা হয়েছিলো ঠিকভাবে। সাথে প্রপোজালের সময়কালটাও ছিলো এর আশেপাশেই। ঘুমাতে ঘুমাতে তখন ৫ টা। সকাল বেলা সবাই ঘুম থেকে ডাকতেছে। আমি শুধু ভাবছি, ঘুমাইলামই ত মাত্র। এখনই এত কিসের ডাকাডাকি। এই ভেবে পাশ থেকে ফোনটা হাতে নিয়ে চোখ মেলে দেখি ১১ টা ১৮ বাজে। সাথে একটা মিসডকল। হঠাৎ করেই মনে হয়েছিলো, 'সে কি আইডি ডিএক্টিভেটেড দেখে ফোন করেছিলো, যেটা সে সবসময়ই করে। যেহেতু লকস্ক্রিনের উপরে নাম্বার দেখা যায়না, তাই তখন পর্যন্ত সিওর ছিলাম না যে ফোনকল টা কার ছিলো। পরে স্ক্রিন আনলক করে দেখি বন্ধুর ফোন ছিলো। কলব্যাক করে তার সাথে কথা শেষ করে বিছানা থেকে উঠলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে আবার মাত্র ঘুমাইতে গেছি, তখনই বন্ধুর মেসেজ। তার ডিপার্টমেন্টের জন্য একটা লোগো ডিজাইন করে দিতে হবে। ব্যাস, আর ঘুমানো হলো না। বসে পড়লাম কাজে। কাজ থেকে উঠলাম ৪ টায়। তারপর ঔষধ খেয়ে ফোন হাতে নিতেই গেইম খেলার ইনভাইটেশন। কি আর করার। ২-৩ টা ম্যাচ খেলে বের হয়ে আসলাম। তারপর ফোনটা চার্জে লাগিয়ে রাখছি। রাত ৮ঃ৪০ মিনিটে বাবার একাউন্ট থেকে তার প্রোফাইল সার্চ করেই দেখলাম তার কভার ফটো চেঞ্জ করা হয়েছে। ছবিটা এমন যে, 'একটা রিংযুক্ত ডাইরির পাতায় একটা মেয়ের ছবি আঁকা এবং ছবির পাশে তার নাম লেখা। এখন ভাবছি, ছবির ঐ মেয়েটা আসলে কে?যে তার কভারে জায়গা করে নিয়েছে??

Comments

Popular Posts