বিদায় পর্ব

বিদায় পর্ব
written by: Shakil Hasan Joy
Date: 02-07-2019


হ্যাঁ,আজই সেই দিন। যে দিনটাতে সে, খুব সহজেই একজন পর মানুষকে দূরে সরে দিয়েছে। সে কি জানে, তাকে পাশে পাওয়ার তীব্র ইচ্ছাগুলো মাঝে মাঝে মলিন হয়ে যায়। বাস্তবতা সামনে এসে দাঁড়ায়,আমি হারিয়ে ফেলি আমার 'আমি' নামক সত্তা কে। জানিনা কেন এত ভয় তাকে প্রতিবারের মতো হারিয়ে ফেলার। বার বার ইচ্ছা করে এক দৌড়ে তার কাছে চলে যেতে। কিন্তু মুখে কখনও প্রকাশ করা হয়নি ইচ্ছাটা। পরাজিত জীবন যুদ্ধের সৈনিক আমি,হাজার চেষ্টা করেও জয় করতে পারিনি তাকে হারিয়ে ফেলার ভয়টুকু। জানিনা কোন সে কারণ,আমাকে এত দ্রুত পর করে দেয়ার। তবে বুঝতে পেরেছিলাম যে,কোন এক অজানা অবিশ্বাস তার মনে বাসা বেঁধেছিল। হয়তো সেই অবিশ্বাসের বাসাটা আমার নিজ হাতে তৈরি। আচ্ছা,বিশ্বাস আর ভালোবাসা কি আলাদা আলাদা সূত্রে গাঁথা? বিশ্বাস যদি না থাকে ভালোবাসাগুলো অভিনয় মনে হতে থাকে। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝিনা সুখ কাকে বলে,কোলাহলে না গেলে বুঝিনা নীরবতার কি শান্তি। তেমনি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝিনা তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিলো আমাদের কাছে।
আজ তাকে জানানো হলো না 'শুভ সকাল'। তাকে লিখে পাঠাতে পারলাম না তো কি হয়েছে,এইতো বলে দিলাম। তার কাছে থেকে আমারই বিদায় নেয়ার কথা ছিলো। হয়তো সেও আমাকে বলার জন্য বিদায়ী ভাষণগুলো খুব যত্নসহকারে গুছিয়ে রেখেছিল। কিন্তু আমি পারলাম না তার মুখ থেকে সেসব শুনতে। তাইতো নিজ দায়িত্বে বিদায় জানিয়ে দিলাম। এখন কেউ আর বলছে না,"হুম টাইপ কর" "তুই পড়িস না কেন?" "যা পড়তে বস,নয়তো মাইর খাবি"। কথাগুলোর সাথে কিভাবে যেন অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন সে নিজে না বললেও যেন কোন এক 'অদৃশ্য সে' আমাকে সারাক্ষণ সাহস প্রদান করছে। কিন্তু বাস্তবতা আমায় পরাজিত করছে বারবার। হ্যাঁ স্বপ্নগুলো আমার বুকের রাজপথ ধরে মাথা নিচু করে হেটে যায়। আমি শুধু চেয়ে দেখি ওদের কান্না। জানি,আমার এই তাকে নিয়ে স্বপ্নগুলো হয়তো প্রত্যাশিত প্রাপ্তির বাঁধ ভাঙা হাসিতে মেতে উঠবে না। হয়তো কখনও প্রাণ খুলে হেসে বলবে না "এইতো আমি কাছে পেয়েছি তোকে"। হয়তো আর কোনদিনই বলার সুযোগ হয়ে উঠবে না যে, " তুই আমার আবেগে নয়, তুই আমার বাস্তবতায়"।।

Comments

  1. জীবনে অনেক গল্প পড়েছি,,,
    অনেকের ব্যার্থতার গল্পও শুনেছি,,
    কিন্তু এতো আবেগপ্রবণ ভাষায় কখনও শুনিনি বা পড়িনি!!বলার মতো আর কিছু খুজে পাচ্ছি না!!
    বার বার হারিয়ে যাচ্ছি তোমার লেখায়!!
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |
    |

    কতো বড় ছেকাখোর হইলে মানুষ এভাবে লিখতে পারে তা তোমারে দেখলেই বোঝা যায় 😂😂

    ReplyDelete
    Replies
    1. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পথ চলতে শেখা উচিত।

      Delete

Post a Comment

Popular Posts