রাতজাগা পেঁচার কল্পকাহিনি
রাতজাগা পেঁচার কল্পকাহিনি
written by: Shakil Hasan Joy
date: 04-07-2019
ব্যস্ত শহরটা এখন ঘুমিয়ে গেছে। হয়ত কোনো প্রেমিক প্রেমিকা ফোনালাপে রোমাঞ্চকর করে তুলেছে এই মুহূর্ত টা। আর সেই সময়টাতে স্মৃতির জানালা খুলে লিখতে বসেছি আমি। কতদিন ভেবেছি একদিন আমরাও সারারাত গল্প করতে করতে কাটিয়ে দেব। কিন্তু সেইটা আর করা হয়ে উঠেনি। সারাদিন যেভাবেই হোক কাটানো যায়। কিন্তু রাতগুলো যেন কাটতেই চায় না। অনেক দীর্ঘ হয়ে যায় এই রাতগুলো। আর এই দীর্ঘ রাতে রাতজাগা পেঁচার মত জেগে থাকি তার ভাবনাতে বিভোর হয়ে। রাতগুলো খুব নিষ্ঠুর। মনে হয় এর কোন শেষ নেই। এক একটা রাত যেন এক একটা যুগ। মাঝে মাঝে খুব বেশি কাঁদতে ইচ্ছা করে। তবুও কান্নাকে কন্ট্রোল করে চোখে পানি আসতে দিই না। কিন্তু হৃদয়টা কথা শুনেনা,তাকে আটকাবো কিভাবে! অনেক মিস করি তাকে,তার স্বাক্ষী এই রাত। সে হয়ত দেখেনি কষ্টগুলো,কিন্তু দেখেছে প্রতিটা রাত। কিভাবে প্রতিটা মুহূর্ত তার সাথে কথা বলার জন্য ছটফট করেছি। নিজে নিজে কথা বলে কতবার মনকে সান্ত্বনা দিয়েছি। সে যেদিন বলেছিলো তাকে ভুলে যেতে,অনেক কষ্ট পেয়েছিলাম। হয়ত অনেক পাগলামিও করেছিলাম। কিন্তু তাতে কোন লাভ হয়নি। আমাকে ভুলে যাওয়ায় সিদ্ধান্তে সে ছিলো অনড়। ইচ্ছা করেই আমাকে তার কাছ থেকে দূরে সরে দিল। আচ্ছা,এতে সে খুশি তো? আমার কথা আবার ভুলক্রমে মনে পড়েনা তো?
অপেক্ষায় আছি,সেইদিনটার অপেক্ষায়, যে দিনটাতে সে নিজে আমার সাথে যোগাযোগ করবে,আমাকে স্মরণ করবে। যদিও সে জানে,এই কাজটা করার ক্ষমতা আমার নেই। কবে যে অপেক্ষার অবসান ঘটবে! কবে যে মুঠোফোনের ওপাশ থেকে তার কণ্ঠস্বরটা ভেসে আসবে! আজ সে নেই দেখে ফোনের চার্জটাও আর ফুরোয় না। ফোনে ঠিকমতো চার্জটা দিতেও ভুলে যাই। ফলে মাঝে মাঝে তো ফোনটা বন্ধও হয়ে যায়। ভয় হয়, এরই মাঝে তার ফোনকল টা যেন আবার মিস না করে ফেলি!
আজ তার কলেজ লাইফের ৪র্থ দিন। আনন্দময়তার মধ্যে দিয়ে কাটুক দিনটা তার সেই প্রত্যাশাই রাখি। রাত ০২ টা বেজে ৩২ মিনিট,অনেক রাত হয়ে গিয়েছে। বলেছিলাম অভ্যাসটা চেঞ্জ করব। কিন্তু আজও চোখে ঘুম মেই। আজকের রাতটাও তার ভাবনাতেই কাটছে। হয়তো সে ঘুমিয়ে গেছে। হয়তবা সেই রাতের পর থেকে আর কোনো রাতেই তার ভাবনাতে বাসা বাঁধতে পারিনি। কারণ আমি যে তার দ্বৈরথে বসে থাকি রাতজাগা পেঁচার মতো কোনো এক আশ্রয়ের খোঁজে।।

আমার কি বলা উচিত সেটা মাথায় আসছে না ভাই 😒
ReplyDelete