দূরত্ব
দূরত্ব
written by: Shakil Hasan Joy
Date: 03-07-2019
রাত ০১ টা বেজে ০৮ মিনিট। পড়াশোনা আপাতত শেষ। এখন কাজটা কি যেন? ওহ হ্যাঁ, ঘুমোনো। যদিও তার দেয়া আমার একটা সুন্দর নাম আছে। যেহেতু সেই নামটা ঘুমের সাথে সরাসরি সম্পর্কিত সেহেতু তার সাথে কথা না বলে ঘুমানোটা ব্যঞ্জনীয়। তার মনে হতে পারে যে,তার সাথে কথা না বলে ঘুমানো টা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবে আমি বলব,কথা বলাটা নাহ, 'সে' নামক শব্দটাই আমার অভ্যাস। সে বলতো যে,অভ্যাস গড়তে দুইদিনই যথেষ্ট। এখন কথাটাকে পুরোপুরি বিশ্বাস করি। ইসস,ভুলেই গিয়েছিলাম যে তার আবার রাত জেগে থাকতে কষ্ট হয়। সে কি ঘুমিয়ে পড়েছে? পড়ারই কথা। শুভ্র কেমন আছে? লাস্ট দিনটাতে প্রতিদিনের মতই ওর কথা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু যেকোনো কারণ বশত সে এড়িয়ে গিয়েছিল টপিক টা। আচ্ছা,এখন ও কি করছে? নিশ্চয়ই আমার মতই জেগে আছে।
আজ তার কলেজ লাইফের ৩য় দিন। প্রত্যাশা বরাবরের মতই,দিনটি অসম্ভব ভালো কাটুক। নতুন বন্ধু বান্ধবীর ভিড়ে আমি নিতান্তই ধোঁয়াশা মাত্র। ওরা তাকে সারাক্ষণ ব্যাস্ত রাখুক,হ্যাপি রাখুক আর আমাকে খুব তাড়াতাড়ি ভুলে যেতে হেল্প করুক।
পুরো একটা দিন কেটে গেল,তার সাথে আমার কোনো কথা হয়নি। একটা বারের জন্যও নাহ। যদিও কেউ আর তাকে রিকুয়েস্ট করবে না "আর দশটা মিনিট থাক" বলে। তাকেও আর অন্য প্রসঙ্গ তুলে সেই দশটা মিনিট কভার করতে হবেনা। সে আমাকে ভুলে যেতে চেয়েছিলো অথচ আজ আমিই তাকে ভুলে গেছি। তার কথা আর মনেই পড়েনা। একটা বারের জন্যও ভাবিনা তাকে। পুরোনো অভ্যাসগুলো ধীরে ধীরে পরিবর্তন করার ট্রাই করতেছি। আমি কি সারাক্ষণ একা একা ই বকবক করে যাবো? সে কি কিছু বলবে না? না বললো,সে আমার সাথে কথা না বললে আমার কিছু? কিছুনা। ০১ টা বেজে ৪৩ মিনিট, ঘুমাতে হবে। শুভ রাত্রি।
শুভ সকাল। এতক্ষণে হয়তো সে কলেজে ক্লাস করতে ব্যাস্ত। আর হবেই বা না কেন। কয়টা বাজে দেখেছ,১০ টা বেজে ২১ মিনিট। যদিও আজ ঘুমটা অনেক দেরিতে ভেঙেছে। ক্লাস কেমন করতেছিস? বোরিং লাগছে না তো? আর ওইযে সেই ছেলেটা তোকে আবারও ডিস্টার্ব করে নাই তো? ব্রেকফাস্ট করেছিস? নাকি দেরি করে উঠে না খেয়েই চলে গেছিস? শোন,এসব কিন্তু একদমই চলবে না ওকে? যাইহোক,ক্লাস কর,আমিও ফ্রেশ হই। ক্লাস থেকে ফিরলে জানাবি কিন্তু। আল্লাহ্ হাফেজ।
ওই,ক্লাস থেকে কখন ফিরলি? আর আমাকে জানাস নাই ক্যান? থাক আর এক্সকিউজ দিতে হবেনা। কি করছিস? আচ্ছা তোর ওখানে কি বৃষ্টি পড়ছে? আজ ক্লাস ছিলো না,তাই আর বাইরে গিয়ে বৃষ্টিতেও ভেজা হলোনা। বাইরে গেলে অবশ্যই বৃষ্টিতে ভিজতাম। কারণ,তোর কথা কি আমি ফেলতে পারি বল? তুই আবার বৃষ্টিতে ভিজতে যাস না যেন। হ্যাঁ হ্যাঁ জানি, তোর বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হয়না। তবুও কোনো দরকার নেই অযথাই বৃষ্টিতে ভেজার। যেদিন প্রচন্ড ইচ্ছা করবে বৃষ্টিতে ভেজার,আমাকে বলিস। দুজন একসাথে ভিজবো। হতে পারে দূরত্ব টা অনেক,কিন্তু আকাশ তো একটাই।।

Comments
Post a Comment