দ্য প্রপোজাল
দ্য প্রপোজাল
written by: Shakil Hasan Joy
Date: 27 March 2020
হ্যাঁ, শেষ পর্যন্ত করেই ফেললাম রাত ৩ বেজে ১৪ মিনিটে। জানিনা হুটহাট এটা কেন করলাম। যদিও এখন অনেকটাই হালকা বোধ করছি। এই কথাটা কতদিন থেকে নিজের মধ্যে রাখছি। কখনোই কনফেস করতে পারিনি। সে কতবার আমাকে ইনডিরেক্টলি বলেছিলো 'যা মনে আছে বলে দিতে। কিন্তু আমি সবসময়ই কথাটা এড়িয়ে গেছি। জানতে দিইনি। এই কারণেই বলিনি যে, যদি সে বিষয়টা ঠিকভাবে না নেয়, যদি সে ভুল বুঝে, ফ্রেন্ডশিপটা না থাকে এইসব ভেবে। তার প্রতি আমার মনে কি আছে এটা খুব ভালো করেই আমি জানি। কিন্তু সমস্যা ছিলো, তার মনে আমার প্রতি কি আদও কোনো রকম অনুভূতি আছে? আমি ত সবসময়ই ভেবে এসেছি, আমার মত এতটা না হোক, অন্তত কিছুটা ভালো লাগার অনুভূতি নিশ্চয়ই আছে। এখন প্রশ্ন হতে পারে 'কেন আমি তার সম্পর্কে এমনটা নিজে নিজে ভেবে নিলাম। উত্তরটা হচ্ছে, তার প্রতি আমার এই ভাবনাটার পিছনে যথেষ্টই কারণ ছিলো। আমরা প্রত্যেকে তাদের বিপরীত লিঙ্গের মানুষটার প্রতি ততক্ষণ সাধারণ থেকে বিশেষ কিছু ভাবিনা, যতক্ষণ না সেই মানুষটা আমাদেরকে তা ভাবার সুযোগ দেয়।
আমিও এর ব্যাতিক্রম নাহ। প্রিয়জনকে অথবা প্রিয়জনের কাছে থেকে যখন ভালোবাসার প্রস্তাব পাওয়া যায় তখনকার মূহুর্তটা সবার কাছেই শ্রেয়। কিন্তু প্রপোজালের প্রতুত্তরে যখন 'প্রত্যাখ্যান মিলে তখন ইগো থাকা ছেলে মেয়েদের এমনটা মনে হতে থাকে যে, 'কেন করলাম! এর চেয়ে যেমন ছিলো তেমনই ঠিক ছিলো। আমারও তৎক্ষণাৎ এমনটাই মনে হয়েছিলো। কিন্তু পরবর্তীতে নিজেকে সামলে নিতেই বুঝতে পারলাম যা করেছি, ঠিক ছিলো। কারণ যদি আজ তাকে না জানিয়ে আরও ছ'মাস বা বছরখানেক পর জানালেই কি তার প্রতুত্তরে কোন পরিবর্তন মিলত? বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ।
তার প্রতুত্তরে সে আমাকে ডিরেক্ট না করেনি। বরং সুযোগ দিয়েছে তাকে চিরতরে নিজের করে পাওয়ার। সুযোগটা অনেকটা এমন যে, তার পরিবারকে ম্যানেজ করা। তার নিজস্ব কোনো মতামত নেই। থাকলেও তা তার পরিবারের উর্ধ্বে নাহ। সেদিক বিবেচনায় তাকে আপনি চাইলেও অন্য পাঁচটা মেয়ের সাথে তুলনা করতে পারবেন নাহ। এই জেনারেশনে এমন মেয়ে খুঁজতে থাকুন, দেখুন কয়টা মিলে। আর আমিও তাকে নিজের করে পেতে তার ফ্যামিলির ডিমান্ড অনুযায়ী নিজের অ্যাবিলিটি বাড়াতে থাকি....

Comments
Post a Comment