সোস্যাল একাউন্ট ডিএক্টিভেশন
সোস্যাল একাউন্ট ডিএক্টিভেশন
written by : Shakil Hasan Joy
Date; 28 March 2020
সারাদিন পর বিকেলবেলা হঠাৎ তার ফেবু স্টোরি তে আমার চোখ আটকে গেল। আমার একটা স্কেচ পোস্ট করা হয়েছে। যদিও শুধু ফেসটা আঁকা হয়েছে। সেখানে আবার আমাকে ম্যানশনও করা আছে।সেদিন তাকে সব জানানোর পর সে বলেছিলো আমাদের ফ্রেন্ডশিপে কোনো ইফেক্ট পড়বে নাহ। অথচ সেই রাতের পর থেকেই সে আমাকে এড়িয়ে চলছে। মেসেজের রিপ্লাই লেইটে করছে, সিন করতে চাচ্ছে নাহ, করলেও রিপ্লাই করা বন্ধ করে দিয়েছে। আমি জানতাম সে যতই বলুক ইফেক্ট না পড়ার কথা, বাস্তব প্রমাণ ত আমার সামনেই। ইফেক্ট কতটুকু পড়েছে তা যথেষ্টই ক্লিয়ার। যেহেতু সে চাচ্ছে আমাকে এড়িয়ে চলতে, আমারও কি উচিত না তাকে স্পেস দেয়া? এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে ফ্রেন্ডশিপ কখনোই আগের মত থাকবে না। যে কারণে এতদিন ধরে আমি কথাটা তার সাথে শেয়ার করিনি। আজ দুপুর ১২ টা বেজে ৩৩ মিনিটে সে কি যেন টেক্সট করেছিলো এবং তৎক্ষণাৎ তা রিমুভও করে ফেলছে। এতে বুঝলাম ভুল করেই টেক্সট করে ফেলেছিলো। সেজন্য আমিও আর মেসেজ দিয়ে জানতে চাইলাম না যে 'কি রিমুভ করা হইছে। অন্য সময় হলে ঠিকই জিজ্ঞাসা করতাম। কিন্তু এখন প্রশ্ন ওঠে আমার জিজ্ঞাসা করার অধিকার আছে কিনা! সত্যি বলতে প্রপোজালের উত্তর পাওয়ার আগে পর্যন্ত আমি বিশ্বাস করতাম সেও আমাকে যথেষ্টই পছন্দ করে। যতই হোক সাড়ে তিন বছর ধরে আমরা একে অপরের পরিচিত। অথচ এতদিনেও তার মনে আমার জন্য ফ্রেন্ডশিপের উর্ধ্বে বিন্দুমাত্র জায়গা সৃষ্টি হয়নি। তার-আমার কনভারসেশনে দু একবার না, প্রায় অনেকবার এমন এমন কথা সে বলেছে যেটা নিঃসন্দেহে মিন করে যে শুধু আমি না, সেও আমাকে পছন্দ করে। আমার এই বিশ্বাস, আস্থা মূহুর্তেই সে ভেঙে আমাকে তার উত্তর জানিয়ে দিল যে 'আমার প্রতি সে তেমন কিছুই ভাবেনা। এখন আমার শুধুই মনে হতে থাকে আমি তার কাছে একজন স্ট্রেঞ্জার। হঠাৎ এসে ভালোবাসি বলে তাকে বিরক্তিতে ফেলে দিয়েছি এন্ড সে তাকে সোজা তার বাবার সাথে কথা বলতে পাঠিয়ে দিয়েছে। কেন? তার একটু সাপোর্টিং কি আমি ডিজার্ভ করতাম না? সে কি বলতে পারত না, আমাকে তার পছন্দ কিন্তু তাকে পেতে তার ফ্যামিলির পারমিশনও গুরুত্বপূর্ণ! নাহ, আমাকে সে কোনো দৃষ্টিকোণ থেকেই আলাদা করে দেখেনি। আমাকে স্ট্রেঞ্জারের সাথে তুলনা করা তার দায়িত্ব ছিলো আর তার মতামতকে প্রাধান্য দেওয়া আমার দায়িত্ব। সোস্যাল অ্যাকাউন্টটি আজ রাতেই ডিক্টিভেটেড করে ফেলব। এক্টিভ রাখলেই তার অনলাইনে থাকা অথচ আমাদের কথা না হওয়া, স্টোরি দেখেও রিপ্লাই করতে না পারা, মেমস শেয়ারিং গুলো পড়া এসব করতে হবে, যেসব আমার কাছে খুব সহজ ব্যাপার নাহ। কথা হয়ত হবেনা ঠিকই, কোথাও একটা শূন্যতাও হয়ত থাকবে, কিন্তু তার প্রতি ভালোবাসা একটুও কমবে নাহ।

Comments
Post a Comment